“বাঙালী হবে স্বাস্থ্যবান, প্রতিদিন ডিম খান”। বিশ্ব ডিম দিবস আজ

মাগুরানিউজ.কম:

egg1444333538২০তম বিশ্ব ডিম দিবস আজ। বিশ্বব্যপী ৯ অক্টোবর দিবসটি পালিত হয়। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, সর্বোপরি ডিমের গুণাগুন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষেই ১৯৯৬ সাল থেকে এ দিনটি বিশ্ব জুড়ে একযোগে পালিত হয়ে আসছে।

একথা বলার অপেক্ষা রাখেনা যে, আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য এ দিনটির গুরুত্ব অনেক বেশি। কারণ- বাংলাদেশের মানুষ বছরে ডিম খায় গড়ে মাত্র ৪৫-৫০টি। অথচ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ.এ.ও) এর মতে- সুস্থ্য থাকার জন্য জনপ্রতি ডিম খাওয়া প্রয়োজন অন্তত: ১০৪টি। তথ্য বিপিআইসিসির।

দিবসটি উদযাপনের লক্ষ্যে পোল্ট্রি সংশ্লিষ্ট ৭টি অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত- “বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি” (বিপিআইসিসি)- ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী বরিশাল খুলনা ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। বিপিআইসিসির এবারের বিশ্ব ডিম দিবসের স্লোগান নির্ধারিত হয়েছে “বাঙালী হবে স্বাস্থ্যবান, প্রতিদিন ডিম খান”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: