২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি

মাগুরানিউজ.কম:

mn

হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপূজার বিজয়া দশমীর সরকারি ছুটি আগামী ২৩ অক্টোবরের (শুক্রবার) পরিবর্তে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) থাকবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে ব্রিফিং করতে এসে এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তুত করা ছুটির তালিকা অনুযায়ী বিজয়া দশমীর ছুটি ২৩ অক্টোবর। কিন্তু সরকারের গোচরীভূত হয়েছে বিজয়া দশমী হবে ২২ অক্টোবর। মন্ত্রিসভা বৈঠকের সময় এ বিষয়টি (পরিবর্তিত ছুটি) প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি অনুমোদন দেন।’

সচিবালয়ে সোমবার মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তিত ছুটির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হবে বলেও জানান মোশাররাফ হোসাইন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: