মাগুরার শীতার্তদের জন্য মাগুরার কৃতি চিকিৎসক ডাঃ রাহুলের সহায়তা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার দুস্থ শীতার্তদের সহায়তায় কম্বল বিতরণ কর্মসূচিতে, মাগুরা নিউজের আহবানে এগিয়ে এসেছে মাগুরার কৃতি মানুষেরা। কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ মাগুরা নিউজ কতৃপক্ষের কাছে ৫০টি কম্বল হস্থান্তর করেন মাগুরার কৃতি দন্ত চিকিৎসক ও মাগুরা জেলা ডেন্টাল সার্জন এসোসিয়েশনের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র।

এ সময় ডাঃ রাহুল মিত্র বলেন, মাগুরার অসহায় শীতার্ত মানুষের কম্বল বিতরণের মাগুরা নিউজের মহতী কর্মকান্ডের সাথে থাকতে পেরে আমি আনন্দিত। শীতার্ত দরিদ্র ভাসমান মানুষের জন্য একটু উষ্ণতা দিতেই তাদের পাশে দাড়ানো। সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা মাগুরার অসহায় মানুষদের সহযোগীতায় এগিয়ে আসুন।

ডিসেম্বরেই মাগুরাকে শীতার্তমুক্ত করার লক্ষে ‘মাগুরা নিউজ’র বিশেষ মানবিক আবেদন ব্যাপক সাড়া ফেলেছে। শুরু হয়েছে বিভিন্ন উদ্যোগে শীত থেকে রক্ষার উপকরন সহায়তা। প্রত্যাশা সকলের মিলিত প্রচেষ্টায় এবারের শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।

সহায়তা ও মূল্যবান মতামত জানাতে –  01736 180 789  ও  01855 485 538  নাম্বারে।

ই মেইল – maguranewsbd@gmail.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: