মাগুরায় র‌্যাবের অভিযানে আটক দুই, হ্যান্ডকাফ নিয়েই পালালো মাদক ব্যবসায়ী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের নহাটা বাজারে আজ শুক্রবার সন্ধায় একটি ইলেট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৬ এর একটি দল। এ সময় সেখান থেকে  র‌্যাবের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পালিয়ে যায় আটক এক মাদক ব্যবসায়ী। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় র‌্যাব অভিযান চালায়।

নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আলমগীর হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ এর একটি দল নহাটা বাজারের নারানদিয়া গলিতে তুলি ইলেট্রনিক্স ব্যবসার আড়ালে কয়েকজন ইয়াবা ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা করছিল এমন গোয়েন্দা তথ্যের ভত্তিতে আজ সন্ধ্যায় সেখানে অভিযান চালায়।

এসময় ওই দোকান থেকে তিনশ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব ।

মাদক ব্যবসার সাথে জড়িত সন্দেহে দোকান থেকে নহাটার নারানদিয়া এলাকার সলেমান শিকদার (৬৫) তার ছেলে সোহাগ শিকদার (২৭) ও পাশ্ববর্তি এলাকার মিজান মোল্যার ছেলে জসিম মোল্যাকে (২৫) আটক করে র‌্যাব।

তবে অভিযান চলাকালে সোহাগ হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়িকে ধরিয়ে দিতে নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী মিয়ার পক্ষ থেকে মাইকিং করে জনগণের সহযোগিতা চাওয়া হচ্ছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শণ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনাস্থলের তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। পালাতক সোহাগকে আটকের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: