শীত মোকাবেলায় মাগুরা শহরে ভিড়

মাগুরানিউজ.কমঃ

mn বিশেষ প্রতিবেদক-

হিম হিম হাওয়ায় মুড়ে শীতের বুড়ি জেঁকে বসেছে । গ্রামের মেঠো পথ, দিগন্ত জোড়া মাঠ, সরিষা ক্ষেত, আখবন, সবজি ক্ষেত সবই কুয়াশার চাদরে ঢাকা। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে গরম পোশাক বিক্রিরও হিড়িক পড়ে গেছে। বড়দের পাশাপাশি শিশুদের শীতের জামা-কাপড় কেনার জন্য দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। মাগুরাতে শীতবস্ত্র সংগ্রহে শহরমুখী গ্রামবাসি।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে দোকানিরা শীত পোশাকের পসরা সাজিয়ে বসেছে। ফুটপাতও এখন শীতের পোশাকের দখলে। ক্রেতাও প্রচুর। ছুটির দিনে রাস্তায় ও দোকানে শীতের কাপড় কেনার এমনই ধুম পড়ে গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: