মাগুরায় হাতুড়ি’র আঘাতে যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুরের ওয়াপদা বাজার সংলগ্ন এলাকায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি’র আঘাতে আহত ওবায়দুল (২৫) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাভারে পৌঁছালে আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। পেশায় টেম্পু চালক ওবাইদুল শাবলগাছা গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র।

পুলিশ সংবাদমাধ্যমে জানিয়েছে, রবিবার বিকেলে গ্রাম্য প্রতিবেশি জিল্লুর রহমানের নেতৃত্বে কয়েকজন যুবক বাড়ির পাশে ওয়াপদা বাজার এলাকায় ওবায়দুলকে একাকি পেয়ে হামলা চালায়। এ সময় লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সোমবার সকালে তার মৃতদেহ বাড়িতে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: