মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলায় গরুর কোন বড়ধরণের খামার না থাকলেও অনেক কৃষক-খামারীর বাড়িতেই ২/৩টি করে গরু পালন করছেন। ফলে দুধের বিশাল ঘাটতি পূরণে সহায়তা করছেন তারা। আর এসব দুধ নিয়েই মাগুরার প্রতিটি হাটবাজারে প্রতিদিন বসে খাঁটি গরুর দুধের হাট।
প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে মাত্র ৪০/৫০ টাকায়। খাঁটি দুধের এসব বাজারে ক্রেতাদের ভীড় ও লক্ষণীয়।
প্রতিদিনই স্কুল শিশুরা বিদ্যালয়ের পাঠদান শেষে পরিবারের কাজে সহায়তা করতে করছে দুধ বিক্রির কাজ।
এদিকে মফস্বলের এ দুধ প্রতিদিন পাইকারীভাবে ক্রয়করে দুধ ব্যবসায়ীরা বিক্রি করছেন শহরেও। কিন্তু হাত বদল হয়ে শহরে যেয়ে দুধ আর ততটা খাঁটি থাকেনা। তাই মফস্বলের এ হাটগুলোই হচ্ছে খাঁটি দুধের হাট।


