ঘরে মাছ এলে তা যায় গাঁয়ের ঘরে ঘরে …. ঐতিহ্য মাগুরার ।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন  –

”ঘরে মাছ এলে তা যায় গাঁয়ের সবার ঘরে ঘরে”, ‘মাগুরানিউজ’কে এমনটাই জানালেন কওসার মিয়া। বাড়ি আড়পাড়া গ্রামে। মাছ ধরা নিয়ে আলাপচারিতায় তিনি জানালেন, এসময় গ্রামের কেউ মাছ ধরতে না গেলেও সবার ঘরে মাছ ঠিকই পৌঁছে যায়। বর্ষার শেষে এসময় সবাই মিলে মাছ ধরে ভাগ করে নেন, এটাই রীতি। তিনি বলেন, বর্তমানে মাগুরার সর্বত্রই চলছে মাছ ধরাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ। এখন মনে হচ্ছে আমরা মাছেভাতে বাঙ্গালী।

জমিরুল নামে এক কলেজ পড়ুয়া যুবক ‘মাগুরানিউজ’কে বলেন, বাজার জুড়ে এখন দেশি প্রজাতির মাছ। চলে গেছে বন্যা। পানি নামার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে খাল, বিল, নালা আর পুকুরের পানি। সেই সঙ্গে বিভিন্ন পুকুর, নদী-নালার মাছ ভেসে আসায় বেড়ছে মাছের আমদানি।

কবির মিয়া নামে অপর এক কৃষক ‘মাগুরানিউজ’কে বলেন, প্রাকৃতিকভাবে প্রজননক্ষম নানা আকার আকৃতি, স্বাদ আর বৈচিত্র্যের দেশি জাতের মাছ ধরাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে বিলে, খালে সবখানে।

জেলার খাল, বিল, নদী ও হাওরে বিভিন্ন গ্রামের শত শত জনতা পলো, ঠেলা জাল, ছোট ও টানা জাল দিয়ে এ উৎসবে মেতে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: