জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর ।। অনলাইনে মনোনয়ন দাখিল

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন আসছে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দীন আহমেদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, যাছাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর।

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী, জেলা পরিষদ হবে ২১ সদস্যের। যার মধ্যে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। ভোটহগ্রহণ চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক এবং সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

তিনি আরো জানান, একটি জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার রয়েছে, তার সদস্যরাই হবেন এই নির্বাচনের ভোটার। যেমন সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলর বা সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের সদস্যদের নির্বাচিত করবেন।

অনলাইনে মনোনয়ন দাখিল :

জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র সরাসরি বা অনলাইনে দাখিল করা যাবে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে যে কোনো প্রার্থী নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: