বিশ্ব বরেণ্য ক্রিকেটার মাগুরা’র সাকিব আল হাসান। বিগত দশ বছরে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম। আর হবেন না-ই বা কেন? মাত্র ৯ বছরেই যে তিনি নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন বিশ্বের ১ নাম্বার অল-রাউন্ডার হিসেবে। আর শুধু তাই নয়, সাকিব এখন বাংলাদেশের শীর্ষ ধনী খেলোয়াড়।
স্ত্রী উম্মে আহমেদ শিশির। জনপ্রিয়তাও কম নয়, সম্প্রতি মুঠোফোন অপারেটর বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। মাগুরা নিউজের শুভকামনা সাকিব-শিশির ও তাদের কন্যার জন্য।
এদিকে প্রকৃতিতে অনুভূত হচ্ছে শীতের ঠান্ডা ভাব। ভোরের মিষ্টি আলোয় ফসল ও ঘাসের উপর ছড়ানো শিশিরবিন্দু মুক্তো দানার মতো চিকচিক করছে। এ ‘শিশির’ প্রকৃতির। এ ‘শিশির’ সবার। সবাইকে মাগুরা নিউজের শীতের আগমনী শুভেচ্ছা।



