মাগুরানিউজ.কমঃ
অসাধু ব্যবসায়ীরা মধুমতি নদী থেকে ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও বিক্রয় করে আসছিল। বিষয়টি মাগুরা নিউজে প্রকাশিত হলে জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসক মাগুরা মহোদয়ের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ উল্লাহ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রায়পাশা গ্রামের আবুল মোল্লার ছেলে আদম ও বেলজানী গ্রামের আছিরুদ্দিন শেখের ছেলে দেলোয়ারকে ৬ মাসের কারাদন্ড ও অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও বালিটানা গাড়ি জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।


