বেড়েছে উঞ্চতার দাম!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

শীতের আমেজ আসতেই লেপ-তোষক তৈরীর ধুম পড়েছে মাগুরার সর্বত্রই। শীতের আমেজ না বাড়লেও ক্রেতারা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন লেপ- তোষকের দোকানে। তুলা, লেপের কাপড় ও ফোম গত বছরের তুলনায় এবার অনেক দাম বেশী বলে জানিয়েছে বিক্রেতারা। আরো দাম বাড়তে পারে এই আশায় এখনই ক্রেতারা শীতের সামগ্রী কিনতে শুরু করেছেন। তুলা দিয়ে তৈরী লেপ বানানোর মজুরীর পাশাপাশি বেড়েছে তুলা ও কাপড়ের দাম। উঞ্চতার দাম অনেকটাই বেড়েছে

পাশাপাশি ব্যস্ততা বাড়ছে লেপ তৈরীর কারিগরদের। তুলা পট্রির প্রতিটি দোকানে এখন প্রতিদিন ১০-১৫ টি লেপ-তোষক তৈরী হচ্ছে।

লেপ-তোষক দোকানদাররা বলেন, ৪-৫ হাত মাপের ১টি লেপ বানাতে গত বছর খরচ হয়েছে ৯শ ৫০ টাকা, এবার বিক্রি হচ্ছে ১৩শ ৫০ টাকায়। একই মাপের তোষক গত বছর ছিল ৭শত টাকা। এবার ১ হাজার টাকা। এছাড়া বিভিন্ন মানের তুলা প্রতি কেজি গড়ে ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এ বছর লেপ তৈরীর মজুরীও বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: