মাগুরানিউজ.কমঃ
শীতের আমেজ গায়ে মেখেই এখন ঘুম ভাঙছে মাগুরার। শীত আসতে অবশ্য এখনও বেশ কিছুদিন বাকি। তবে, হিমেল হাওয়া গায়ে লাগতেই শুরু হয়ে গিয়েছে শীত পোশাকের খোঁজ। শহরের ফুটপাথে ইতিমধ্যেই শীতের পোশাকের পসরা সাজিয়ে বসে গিয়েছেন বিক্রেতারা। ক্রেতারাও ভিড় জমাতে শুরু করেছেন। অনেকেই অবশ্য এখনই কিনতে চাইছেন না। এবছর কতটা জাঁকিয়ে শীত পড়ে সেটা দেখেই সম্ভবত সারবেন কেনাকাটা।


