মাগুরানিউজ.কমঃ
বর্তমান সবচেয়ে বড় যে বিষয়টি বাঙালীর মনে আনন্দ এনে দিয়েছে তা হচ্ছে অনেক দিন পর বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এবার এরসাথে যোগ হল বাড়তি আনন্দ, বাঙ্গালী আজ বেজায় খুশি। জামদানীর পর এবার দ্বিতীয় জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে ইলিশ।
এ লক্ষ্যে আজ রবিবার সকালে ঢাকার মতিঝিলে শিল্পভবনে আয়োজিত অনুষ্ঠানে জেষ্ঠ্য শিল্প সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে ইলিশের জি আই নিবন্ধনের আবেদনপত্র জমা দেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।
এ সময়, ইলিশের জিআই নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম দ্রুত শেষ করতে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরকে নির্দেশ দেন, জ্যেষ্ঠ শিল্প সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া।


