বিএসটিআই’র নতুন মহাপরিচালক মাগুরা’র সাইফুল হাসিব

মাগুরানিউজ.কমঃ

mnরাজীব মিত্র জয় –

জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাগুরার কৃতি সন্তান মো. সাইফুল হাসিব।

রবিবার মো. সাইফুল হাসিব বিএসটিআইতে যোগদান করেন। এর আগে তিনি প্রাইভেটাইজেন কমিশনের পরিচালকসহ (অতিরিক্ত সচিব) বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

প্রাইভেটাইজেশন কমিশন এবং বিনিয়োগ বোর্ড একীভূত হওয়ার কারণে দুই মাস তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

ইংরেজি সাহিত্যের ছাত্র মো. সাইফুল হাসিব ১৯৮২ সালে রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮৪ সালে তিনি চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি বিভিন্ন প্রশিক্ষণ এবং কোর্স সম্পন্ন করেন। ২০০৯ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান।

তিনি বর্তমান মাগুরা জেলার শালিখা থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও এক ছেলেসন্তানের জনক।

মাগুরা নিউজের শুভকামনা রইল মাগুরার কৃতি সন্তান মো. সাইফুল হাসিবের জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: