সিলিন্ডার গ্যাসের দাম পুনঃনির্ধারণে হাইকোর্ট

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-  

২০০৯ সালের পর এলপিজি গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়নি। ২০০৯ সালে ১২.৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা নির্ধারণ করে দেয় বিইআরসি। গ্যাসের দাম পুনর্নির্ধারণ  না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইফুল আলম।

তিনি বলেন, ২০০৯ সালে ১২.৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা নির্ধারণ করে দেয় বিইআরসি।

গত ৭ বছরে এই দাম পুনর্নির্ধারণ করা হয়নি। সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে গত ৩১ জুলাই বিইআরসিতে আবেদন করে ক্যাব। ওই আবেদনটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রেখেছে বিইআরসি এই দাম পুনর্নির্ধারণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে ভোক্তা অধিকার সংস্থা ক্যাব। রিট আবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম কমে গেছে। কিন্তু আমাদের এখানে গণশুনানি করে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: