মাগুরা-ফরিদপুর সড়কে বাসচাপায় নিহত ২, বাসে আগুন

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

মাগুরা-ফরিদপুর মহাসড়কের মধুখালীতে বাসচাপায় প্রবাসীসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মো. মইজুদ্দিনের ছেলে কৃষিজীবী হায়দার হোসেন (৪০) এবং দুলাল মেম্বরের ছেলে প্রবাসী মাসুদ মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

কানাইপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আকরামুজ্জামান এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ওই স্থানে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলের উভয়প্রান্তে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: