রাস্তায় টাকা ভর্তি ব্যাগ পেল পরিচ্ছন্নতাকর্মী, এরপর….

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
গতকাল বৃহস্পতিবার নগরীর পরিচ্ছন্নতাকর্মী এক বৃদ্ধা রাস্তায় আবর্জনা পরিস্কার করার সময় প্লাস্টিকের একটি ব্যাগ পান।তিনি ব্যাগটি খুলে বিস্ময়ের সঙ্গে দেখেন, ময়লার সঙ্গে এক হাজার রুপির অনেকগুলো নোট। মোট ৫২ হাজার রুপি। এরপর তিনি বিষয়টি তাঁর তত্ত্বাবধায়ককে জানান। তত্ত্বাবধায়ক এ ব্যাপারে পুলিশকে জানান। ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে।
ভারতের পুনের ডেকান জিমখানা থানা পুলিশের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘(বৃহস্পতিবার) সকালে ল কলেজ রোডের একটি গলিতে ময়লা পরিষ্কার করছিলেন শান্তা ওভাল নামের এক নারী। সে সময় তিনি প্লাস্টিকের একটি ব্যাগ পান।’

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘পরবর্তী সময়ে তাঁরা বিষয়টি পুলিশকে জানান এবং এক হাজার রুপির নোটভর্তি ব্যাগটি  হস্তান্তর করেন।’

‘ময়লায় কে ব্যাগটি ফেলে গেছে, তা আমরা তদন্ত করে দেখছি। একই সঙ্গে নোটগুলো জাল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেন। কালো অর্থ কমানো এবং দুর্নীতিমুক্ত ভারত গড়তে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: