আ’লীগের বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টন

মাগুরানিউজ.কমঃ
mnওয়েব প্রতিবেদক-
আওয়ামী লীগের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় গণভবনে নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ মুলতবি সভায় এ দায়িত্ব বণ্টন হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় নিম্নলিখিত সাংগঠনিক বিভাগওয়ারি নেতৃবৃন্দকে দায়িত্ব বন্টন করা হয়েছে।

এর মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ, ডা. দীপু মনি এমপিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, জাহাঙ্গীর কবির নানক এমপিকে রংপুর ও রাজশাহী বিভাগ এবং আবদুর রহমান এমপিকে বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্ব দেয়া হয়।

এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে সিলেট বিভাগ, মোঃ মেজবাউদ্দিন সিরাজ অ্যাডভোকেটকে ময়মনসিংহ বিভাগ, বি.এম মোজাম্মেল হক এমপিকে রংপুর বিভাগ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপিকে বরিশাল বিভাগ, একেএম এনামুল হক শামীমকে চট্টগ্রাম বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে রাজশাহী বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিকে খুলনা বিভাগ এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ঢাকা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: