ব্যাপক আয়োজনে শুরু হয়েছে এবছরের পূজা। পূজা উপলক্ষে শহরে হুলুস্থুল কান্ড। পুরো শহর এখন লোকে লোকারন্য।
এদিকে উৎসবের শান্তি-শৃংখলা রক্ষায় জেলা পুলিশ বিশেষ তৎপর রয়েছে। সন্ধায় মাগুরা ডিবি পুলিশ দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায় আটককৃত ১। মোঃ মশিয়ার রহমান (৬২), পিং-মৃত ইনছার মোল্লা, সাং-পুলিশ লাইন দক্ষিন পাড়া ও ২। মোঃ রিপন ওরফে বড় রিপন (৩০), পিং- মোঃ তৈয়ব আলী, সাং-নিজনান্দুয়ালী মধ্যপাড়া, থানা ও জেলা-মাগুরা। তাদের নিকট থেকে ০৪ (চার) লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে।
অপর অভিযানে রাতে মাগুরা ডিবি পুলিশ ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ব্যবসায়ী সঞ্জয় ভৌমিক (৩৮), পিং-সন্তোষ ভৌমিক ও ২) সুকদেব অধিকারী ওরফে হুতাশ (৫৫), পিং-মৃত মাখন লাল অধিকারী, উভয় সাং-নতুন বাজার সাহা পাড়া, থানা ও জেলা-মাগুরা।
অপর আরেক অভিযানে মাগুরা ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান ওরফে চাঁন মিয়া (৪০), পিং-মৃত আঃ জলিল, সাং-তাঁতী পাড়া, থানা ও জেলা-মাগুরা’কে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ আটক করে।



