মাগুরানিউজ.কমঃ
মাগুরার ঐতিহ্যবাহি কাত্যায়নী পূজা দেখতে মাগুরায় আসছেন সংস্কৃতি মন্ত্রি আসাদুজ্জামান নূর। একসময়ের বিপুল জনপ্রিয় টিভি চরিত্র বাকেরভাই খ্যাত প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূর। বর্তমান সরকারের সংস্কৃতি মন্ত্রির দায়িত্বে রয়েছেন। আগামীকাল বুধবার (৯ নভেম্বর) তিনি মাগুরায় আসবেন এবং রাতে বিভিন্ন পূজা মন্ডপ মন্দির পরিদর্শণ করবেন।
এদিকে খবরটি আজ মাগুরা শহরে জানাজানি হলে বাকেরভাই খ্যাত প্রখ্যাত আসাদুজ্জামান নূরকে নিয়ে আলোচনা তুঙ্গে। বৃদ্ধ ময়েনউদ্দিন জানালেন, অপেক্ষায় আছেন আগামীকাল রাতের। একপলক দেখবেন টিভিতে দেখা প্রিয় সেই মানুষটিকে।


