আজ কাত্যায়নী পূজার মহাঅষ্টমী পূজা। দৃষ্টিনন্দন গেট, মন্ডপ, কাত্যায়নী দেবীর মূর্তি দেখার জন্য রাতের সাথে বাড়ছে উৎসুক জনতার ভিড়।
এবারের পূজা ও কাত্যায়নী উৎসব উপলক্ষে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রতিমা, গেট-প্যান্ডেল, আলোকসজ্জার পাশাপাশি নানারকম ডিসপ্লের আয়োজন করা হয়েছে। যা উৎসবে আসা দেশ-বিদেশের দর্শনার্থীদের নতুনত্বের স্বাদ বিতরন করছে।


