‘লাউ চাষে লাখপতি’- এটা এখন মাগুরার প্রচলিত প্রবাদ

মাগুরানিউজ.কমঃ

MNরীতা সেন –

লাউ চাষ করে লাভবান হচ্ছেন মাগুরার শ্রীপুর উপজেলার বারইপাড়ার কৃষকরা। গ্রামের অধিকাংশ জমিতেই ছোট-বড় মিলিয়ে সারা বছর চাষযোগ্য বারোমাসি লাউয়ের চাষ। কেউ কেউ আবার লাউয়ের সাথে সাথী ফসল, পালং শাক, মুলাসহ বিভিন্ন সবজির চাষও করেছেন। তবে লাউকেই তারা প্রধান অর্থকরী ফসল হিসেবে বেছে নিয়েছেন।

টেলিভিশনে উন্নয়নমূলক বিশেষ করে কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান দেখে আধুনিক সবজি চাষে উদ্বুদ্ধ হয়েছেন এ এলাকার অনেক কৃষক।  মোবাইল ফোনে কথা বলে দাম নিশ্চিত করার পর জমি থেকে ফসল উত্তোলনের কথাও জানিয়েছেন অনেক কৃষক। জানান মাঠে থাকা অবস্থায়ও বিক্রি করছেন পাইকারদের কাছে। ডিজিটাল ব্যবস্থার সুবাদে ফসল নিয়ে বাজারে গিয়ে কৃষকদের আর ধর্না দিতে হচ্ছেনা।

বারইপাড়ার লাউ চাষী ছবুরউদ্দিন, দবির মিয়া, বাকির, জামাল, মন্টু, বিলাসসহ একাধিক চাষি জানান, মোবাইল ফোন ব্যবহার করে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করে চাষাবাদ এবং সবজির পাইকারী ক্রেতাদের সঙ্গে কথা বলে জমি থেকেই লাউ বিক্রি করে থাকেন তিনি। এছাড়া বেগুন, করলাসহ বিভিন্ন সবজিও চাষ করেন তিনি। বর্তমানে সবুরউদ্দিন প্রায় তিন বিঘা জমিতে লাউসহ বিভিন্ন সবজি চাষ করছেন।

লাউয়ের জমি থেকে প্রতিদিন ৫০/৬০টি করে লাউ তুলে বাজারে পাঠাচ্ছেন। লাউ চাষে খরচ কম হওয়ায় লাভ বেশী থাকে বলে তিনি জানান । মে মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত এ ৬মাসে লাউ চাষ করে লক্ষাধিক টাকা আয় হয়েছে তার। আরও দেড় মাস লাউ বিক্রি চলবে বলে জানান তিনি।

ধান চাষ করলে হাতে টাকা আসে না, আর সবজি চাষ করলে পয়সার অভাব হয় না। সে কারণে ধানের চেয়ে সবজি চাষে বেশী আগ্রহী এ এলাকার কৃষকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: