মাগুরানিউজ.কমঃ
আজ দুপুর থেকেই দেশের অন্যান্য স্থানের মতোই মাগুরার আকাশও মেঘাচ্ছন্ন। আবহাওয়ার খবর অনুযায়ী ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’-এর প্রভাবে আজ বুধবার থেকে তিন দিন সারা দেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সারা দেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। ওই সময়ে সারা দেশে হালকা বৃষ্টি হতে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হালকা বা ভারী বৃষ্টিপাত হতে পারে।


