মাগুরা শহরের নিরাপত্তায় পুলিশের পাশে ব্রাক ব্যাংক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চলমান এ কর্মকান্ডে জেলা পুলিশ সুপারের বিশেষ প্রচেষ্টায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন এলাকা। বদলে গেছে মাগুরার অপরাধ চিত্র। পুলিশের দাবি, সিসি ক্যামেরার কারণেই অপরাধীদের দ্রুত সনাক্ত করা সম্ভব হচ্ছে। কমে গেছে থানাগুলোতে মামলার সংখ্যাও। ফলে অনেকটাই নির্বিঘ্নে কাজ করতে পারছেন এলাকার মানুষ।

প্রধান সব শিক্ষা-প্রতিষ্ঠানেও লাগানো হয়েছে সিসি ক্যামেরা। তাই এখন আর আগের মতো নেই বখাটেদের দৌরাত্ম। স্বস্তিতে চলা-ফেরা করতে পারছে শিক্ষার্থীরা। জেলা পুলিশের দাবি, সিসি ক্যামেরার বদৌলতে দ্রুত ধরা পড়ছে, অপরাধীরা।

এবার জেলা পুলিশের এ উদ্যোগে সহযোগীতার হাত বাড়ালো ব্র্যাক ব্যাংক লিঃ। ব্র্যাক ব্যাংক মাগুরা শাখার ম্যানেজার জনাব শরিফুল ইসলাম ‘মাগুরা নিউজ’কে জানান- মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার জনাব একেএম এহসান উল্লাহ’র হাতে ব্যাংকের পক্ষ থেকে ৩টি সিসি ক্যামেরা ও সংশ্লিষ্ট যন্ত্রাদির মূল্যবাবদ ৫৪হাজার ৬৫০টাকার একটি চেক তুলে দেয়া হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের বিশেষ এই উদ্যোগের শুভকামনা জানিয়েছেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার সূদর্শণ কুমার রায়, মাগুরা সদর থানার ওসি একেএম আজমল হুদাসহ শহরের বিশিষ্টজনেরা।

মাগুরার সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে পুলিশ সুপার এসময় ব্র্যাক ব্যাংককে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: