মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে আমন ধানকাটা শুরু হয়েছে। ধানকাটার উৎসবে কৃষক-কৃষাণীদের ব্যস্ততা বেড়ে গেছে। মাঠের পর মাঠজুড়ে শুধু সোনালি পাকা ধান।
এদিকে ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’-এর খবর ও আকাশ মেঘলা থাকায় চরম ব্যস্ত এখন ধান ঘরে তোলার কাজে।
কুচিয়ামোড়া গ্রামের তরিকুল ইসলাম ‘মাগুরা নিউজ’কে জানান, এ বছর মাঝে-মধ্যে বৃষ্টি হওয়ায় বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকলে কৃষকেরা ভালোভাবে ফসল ঘরে তুলতে পারবেন। সদরের আঠারখাদাখাদা গ্রামের সাজেদা বলেন, ধানমাড়াইয়ের জন্য উঠানবাড়ি এবং ধান সংরক্ষণের জন্য ‘গোলা’সহ বিভিন্ন উপকরণ প্রস্তুত করেছি।
এদিকে, সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার বিভিন্ন মাঠে আমন ধানকাটা শুরু হয়েছে। তবে, শ্রমিকসংকট ও উচ্চমূল্যের কারণে ধানকাটা এবং ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।


