স্কুলছাত্রীকে ছুরিকাঘাত- গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার শ্রীপুরের লিটু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ঝিনাইদহের স্কুলছাত্রী পূজাকে ছুরিকাঘাত করা বখাটে যুবক লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ছুরি ও ৩টি হাতবোমা। লিটু মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সংবাদমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে লিটু সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশ। লিটু পুলিশকে লক্ষ্য করে ২টি হাতবোমা ছুড়ে মারে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে  লিটুর পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও ৩টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ লিটুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তিনি আরো বলেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় স্কুলছাত্রী পূজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় লিটু। এ ঘটনায় ওই রাতে স্কুলছাত্রীর বাবা বিপুল মজুমদার বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ।

মঙ্গলবার ওই মামলায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। লিটু মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে । ৩ বোনের এক ভাই সে। ঝিনাইদহ জেলা শহরের উপশহর পাড়ায় বোনের বাড়িতে থাকে সে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: