ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’- বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’-এর প্রভাবে আজ বুধবার থেকে তিন দিন সারা দেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। দক্ষিণাঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর পুনঃ ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উপকূলে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো বার্তায় জানা গেছে এ তথ্য।ঘূর্ণিঝড়ের বিষয়ে আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি আজ ভোর ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। এটা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কায়ান্টের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর পুনঃ ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উপকূলে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সারা দেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। ওই সময়ে সারা দেশে হালকা বৃষ্টি হতে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হালকা বা ভারী বৃষ্টিপাত হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: