মাগুরায় ১০ টাকা কেজি চালে অনিয়ম ঠেকাতে তৎপর প্রশাসন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

দশ টাকা কেজিতে সরকারের চাল বিক্রি কর্মসূচিতে অনিয়ম মনিটরিং করতে মাঠে সদা তৎপর রয়েছে মাগুরা জেলা প্রশাসন। আজ মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ারুল ইসলাম সদরের কাটাখালী বাজারের ডিলার প্রহলাদ কুমার সাহা’র বিতরন কেন্দ্রে উপস্থিত হয়ে কার্যক্রম প্রত্যক্ষ করেন।

 

এসময় তিনি জানান, জনগণকে সুলভ মূল্যে খাদ্যপণ্য সরবরাহের বিশেষ উদ্যোগ হিসেবে সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিতরণ করা হচ্ছে। এসব চাল বিতরণ নিয়ে ব্যাপক অনিয়ম, আত্মসাৎ ও দুর্নীতির খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে জনকল্যাণমূলক কর্মসূচি যথাযথ বাস্তবায়নে আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় চাল বিক্রির এ কর্মসূচির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা অপরিহার্য কর্তব্য বলে মনে করে জেলা প্রশাসন। এজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: