ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে বন্দুকযুদ্ধে নিহত দুই

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ভুটিয়ারগাতি নামক স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন মর্মে খবর পাওয়া গেছে। পুলিশ নিশ্চিত করেছে নিহত দুই যুবকের পরিচয়। নিহত দুই যুবকের নাম জহুরুল ইসলাম টিটোন (৩৫) ও তারিক হাসান সজিব (৩০)। নিহত তারিক হাসান ঝিনাইদহ শহরের আরাপপুরের মৃত আব্দুল লতিফ এর ছেলে। অন্যদিকে জহুরুল ইসলাম টিটোন কালীগঞ্জের আগমুন্দিয়া কলেজের প্রভাষক ও ঝিনাইদহ শহর জামায়াতের আমির। তিনি ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কলোনির বাসিন্দা সমসের আলী মোল্লার ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সংবাদমাধ্যমে জানান,  রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিল। ভোর পৌনে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি দ্রুত গতিতে ঝিনাইদহ শহরের বাইপাস সড়ক ধরে টার্মিনালের দিকে যাচ্ছিল। পুলিশের একটি টহলদল, তাঁদের থামার সংকেত দেয়। তাঁরা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের আরেকটি দল তাদের থামানোর চেষ্টা করে। এতে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে একটি মোটরসাইকেলে থাকা দুজন আরোহী গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, পাঁচটি বোমা, একটি ধারালো অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে নিহতের স্বজনদের দাবি তারা কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: