প্রাথমিক শিক্ষকদের শহরে বদলির সুযোগ, নীতিমালা সংশোধন

মাগুরানিউজ.কম:

mnসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা সংশোধন করা হয়েছে। নতুন নীতিমালা গত ১২ মার্চ জারি করা হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সংশোধিত নীতিমালায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যেকোনো সময় বদলি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ঢাকা সিটি করপোরেশন ছাড়া অন্য সব সিটি করপোরেশন, পৌরসভা ও সদর উপজেলায় শিক্ষকরা বদলি হতে পারবেন।

নীতিমালার কপি মন্ত্রণালয় ও অধিদপ্তরাধীন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ইমেইলে পাঠানো হয়েছে বলে উর্ধতন কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।  

প্রাথমিক শিক্ষকদের বদলি এত দিন প্রতি শিক্ষাবর্ষের জানুয়ারি-মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হতো। বছরের অন্য কোনো সময় শিক্ষকদের বদলি এক প্রকার নিষিদ্ধ ছিল। সংশোধিত নীতিমালায় উল্লিখিত সময় বহাল রাখা হলেও যুক্তিসংগত কারণে অন্য সময়েও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বদলি করার বিধান যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এ জন্য নীতিমালায় একটি ধারা সংযোজন করা হয়েছে। এত দিন বদলির বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস নিয়ন্ত্রণ করত। সংশোধিত নীতিমালায় মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ বাড়ানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: