মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আজ বুধবার সকালে এমপিওভূক্তির দাবীতে মানববন্ধন ও সভা করেছে নন এমপিও স্কুলের শিক্ষক ও কর্মচারিরা। মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
জেলা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি ফেডারেশনের সভাপতি মো: আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেত্রী বেলোয়ারা খানম।
সভাশেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে দ্রুত এমপিওভূক্তি ও যোগদানের তারিখ থেকে বয়স গণনা করার দাবীতে স্মারকলিপি পেশ করেন।


