মাগুরায় ব্রাক ব্যাংকের আয়োজনে ব্যাংকার্স- উদ্যোক্তা সম্মেলন ২০১৬

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের ব্যাংক থেকে ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে এসএমই ব্যাংকার্স- উদ্যোক্তা সম্মেলন- ২০১৬ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্রাক ব্যাংক লিমিটেড মাগুরা শাখার উদ্যোগে সোমবার এই সমাবেশের আয়োজন করা হয়।

ব্রাক ব্যাংক মাগুরা শাখার ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, ব্র্যাক ব্যাংক লিমেটেডের যশোর অঞ্চলের টেরিটরি ম্যানেজার নাজমুল হক।

৫০ জন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তার অংশগ্রহনে এসএমই উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সর্ম্পকে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক, খুলনা’র এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের উপ-পরিচালক মোঃ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক/আঞ্চলিক প্রধানগণ নিজ নিজ ব্যাংকের এসএমই ঋণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

 

অনুষ্ঠানে উদ্যোক্তাগন ব্যাংকারদের সাথে সরাসরি আলোচনা করে ব্যাংক ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদির বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। ব্রাক ব্যাংক লিমিটেড মাগুরা শাখার ব্যবস্থাপক মো: শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: