মাগুরানিউজ.কমঃ
আসছে ‘লক্ষী পূজা’। বাড়িতে বাড়ীতে ‘লক্ষী পূজা’কে ঘিরে নানা ধরনের মিষ্টান্ন জাতীয় খাবারের লম্বা ফিরিস্তি। তার মধ্যে অন্যতম নাড়ু । কারণ লক্ষী পূজা মানেই বাহারি রঙের ভিন্ন ভিন্ন স্বাদের নাড়ু। তাই পূজা উপলক্ষে মাগুরার সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে নানা রকম নাড়ু বানানোর ধুম পড়েছে। আর নাড়ু তৈরীতে দরকার নারকেল। তাই নারকেলের কদর বৃদ্ধির সাথে মূল্যটাও বেড়েছে।
শহরের গৃহবধূ কৃষ্ণা সাহা জানান, প্রতিবার পূজাতে পরিবারের সবাই মিলে বেশ ঘটা করে নাড়ু-মুড়ি-সন্দেশ বানাই। আমার ছেলেমেয়েরা বন্ধুদের নাড়ু খাওয়ায়।
পূজার উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদেরই নয়, এটি সার্বজনীন উৎসব। আর পূজোয় দীর্ঘ কালপরিক্রমায় বাঙালিয়ানার অন্তর জুড়েই থাকে হাতে তৈরি ঐতিহ্যবাহী নাড়ু। যার চাহিদা এখনো অটুট।


