বিশ্ব ডিম দিবসে মাগুরার আয়োজন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান’ এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হলো বিশ্ব ডিম দিবস। এ উপলক্ষে মাগুরা জেলা প্রাণিসম্পদ অফিস মিলনায়তনে সকালে আয়োজন করা হয় আলোচনা সভা।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কানাই লাল স্বর্ণকার এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তারা পুষ্টি চাহিদা মেটাতে ডিমের বৈশিষ্টের উপর আলোচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত ব্যানার্জী, শালিখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমান, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. অমল কুমার সরকার, সদরের ভ্যাটেরনারি সার্জন ডা. মনোজিত কুমার মন্ডল, ব্র্যাকের রোকেয়া বেগম প্রমুখ।

ডিমের গুনগত মান নিয়ে বিশেষ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তুলে ধরেন মহম্মদপুরের ভ্যাটেরনারি সার্জন ডা. মানবেন্দ্র মজুমদার।

আলোচনাসভায় বক্তারা ডিম খাওয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচারে কান না দিয়ে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ মেডিকেল জার্নাল অনুয়ায়ী সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন কমপক্ষে ১টি করে ডিম খাওয়ার পরামর্শ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: