মাগুরাগামী মধুমতি পরিবহনের বাস পুকুরে, আহত ২০

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরাগামী মধুমতি পরিবহনের একটি বাস উল্টে পুকুরে পড়ে কমবেশি ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যশোর শহরের ধর্মতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, পুলিশ, ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন।

আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।

আহত বাসযাত্রী রংপুরের বদরগঞ্জের সাজ্জাদ হোসেন সংবাদমাধ্যমে জানান, বৃহস্পতিবার সকালে তিনি খুলনা থেকে মধুমতি পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্টো-ব-০২-০১০৬) চড়ে মাগুরা যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে বাসটি যশোর শহরের চাঁচড়া-পালবাড়ি সড়কের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে।

কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন সংবাদমাধ্যমে জানান, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহতরা বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকার মুরসালিন (৩৩) ও একই এলাকার মুসলিমা আক্তার মিম (১৭) নামে দুইজন রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: