নিষেধাজ্ঞা অমান্য, মহম্মদপুরে ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরে রাতে উপজেলা পরিষদের সামনে তা পুড়িয়ে ফেলা হয়।

মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস জানান, ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ রয়েছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক শ্রেণির জেলে মধুমতি নদীতে ইলিশ শিকার করছে এমন খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মধুমতি নদীতে অভিযান চালায়। এ সময় নদীর বাবুখালী থেকে শিরগ্রাম পর্যন্ত এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। এ জালের দাম প্রায় ২ লাখ টাকার বেশি হবে বলে মৎস্য বিভাগ জানায়। এসব জাল দিয়ে অবৈধভাবে ইলিশ শিকার হচ্ছিল বলে জানা গেছে। অভিযানের সময় কোনো জেলেকে আটক করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত। পরে রাতে উপজেলা পরিষদ এলাকায় জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন জানান,  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: