মাগুরানিউজ.কম:
মাদকসেবী ও ধূমপায়ী শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। যা আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।
মন্ত্রী বলেন, ‘আগামী শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা শুধু মেধার মাপকাঠি নয়; মেধার পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মাদকমুক্ত ও অধূমপায়ী হতে হবে। নতুবা সে মেডিকেল কলেজে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না।’
শনিবার বিকেলে সিরাজগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
মাদকাসক্ত ছাত্র কখনো ভালো ডাক্তার হতে পারে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একজন সুস্থ্য ও সুস্বাস্থ্যের অধিকারী চিকিৎসকই জাতিকে নিশ্চিত সেবা দিতে পারে।’


