মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বীর মুক্তিযুদ্ধা অাসাদ্দুজামান স্টেডিয়ামে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রমের আওতায়, জাতীয় ক্রিড়া পরিষদের তত্ত্বাবধানে এবং জাতীয় ক্রিড়া পরিষদ ও বাংলাদেশ উশু ফেডারেশনের পৃষ্ঠপোষাকতায় আজ থেকে অনুর্ধ্ব-১৬ বালক ও বালিকা উশু চাইনিজ মার্শাল আর্ট বাছাই প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে ।
বেলা ১২ টায় এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রধান প্রশিক্ষক আনোয়ারুল রাসেল, মাগুরা জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন সহ অন্যান্যরা।
এ প্রশিক্ষণ ক্যাম্পে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে।


