মাগুরানিউজ.কমঃ
আগামী ১২ই অক্টোবর বুধবার দুর্গাপূজার বিজয় দশমীর ঠিক পরের দিন, মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামায় ঐতিহ্যবাহী ঝামার মেলা উপলক্ষে বাজার সংলগ্ন মধুমতি নদীতে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা।
এবারের মেলায় বিশেষ আকর্ষন “পালাগান”। এবার প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার নৌকা অংশগ্রহণ করবে। সকলকে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।


