চুয়াডাঙ্গা থেকে অপহৃত গৃহবধূ মাগুরায় উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদক-

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গার রাস্তা থেকে অপহৃত গৃহবধূ নাসরিন আক্তার (২৫) কে দীর্ঘ ৩৩দিন পর মাগুরার জাগলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তালাবদ্ধ একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত নাসরিন আক্তার উপজেলার সদাবাড়িয়া গ্রামের নুরুলের স্ত্রী এবং আরামডাঙ্গা গ্রামের আকরাম আলীর মেয়ে।

পুলিশ ও অপহৃতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে জানা গেছে, ২ সেপ্টেম্বর সকালে নাসরিন আক্তার নিজ বাড়ি সদাবাড়ি থেকে করিমনযোগে আরামডাঙ্গা বাবার বাড়ি যাচ্ছিল। এসময় পার্শ্ববর্তী ঠাকুরপুর গ্রামের ইয়াজুলের ছেলে মোতালেব কবিরাজসহ ৩-৪ জন তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে অপহরণ করে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের নূর ইসলামের বাড়িতে আটক করে রাখে।

অপহৃতের আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে ২৯ সেপ্টেম্বর অপহৃতের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে মোতালেব কবিরাজের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করে। এরপর মঙ্গলবার দুপুরে থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুল খালেকের নেতৃত্বে একদল পুলিশ মাগুরার জাগলা গ্রামের নূর ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ ঘর থেকে নাসরিনকে উদ্ধার করে। এসময় মোতালেব কবিরাজসহ বাড়ির অন্য সদস্যরা পালিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত নাসরিন আক্তারকে বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে বলেও  জানান তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: