মাগুরানিউজ.কমঃ
মাগুরা স্টেডিয়ামে ৭দিন ব্যাপী অনুর্ধ্ব-১২ ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে । বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিবি’র সহযোগিতায় মাগুরা জেলা ক্রিড়া সংস্থা এ ক্যাম্পের আয়োজন করেছে।
বিসিসিবি’র প্রথম শ্রেণীর ক্রিকেট কোচ ও আম্পায়ার সৈয়দ সাদ্দাম হোসেন গোরকি এ ক্যাম্পে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।
ক্যাম্পে জেলার মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে।


