মাগুরানিউজ.কমঃ
মাগুরার ধলহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে ”বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৬”।
স্থানীয় ‘ধলহরা নাজমুল স্মৃতি সংসদ’ এর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় ‘বিনোদপুর ফুটবল একাদশ’ মহম্মদপুরের ‘কাশিপুর ফুটবল একাদশ’কে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।


