মাগুরানিউজ.কমঃ
মাগুরায় এবার ৫৯১টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর থেকে শুরু হয়ে পূজা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
জেলার চার উপজেলার মধ্যে সদর উপজেলায় ২১০টি, শ্রীপুরে ১৩৬টি, শালিখায় ১৩৬টি ও মহম্মদপুরে ১০৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। জেলা প্রশাসন কর্তৃক এ তথ্য জানানো হয়।


