মাগুরায় র‌্যাবের অভিযানে আটক ১১, জব্দ ২৬০০ লিটার মদ

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
মাগুরায় অভিযান চালিয়ে ২৬০০ লিটার মদ জব্দ করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। এসময় ১১ মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আটক করে র‌্যাব। 
র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ সংবাদমাধ্যমে জানান, সকাল আটটার দিকে র‌্যাবের একটি টহল দল মাগুরাতে যায়। গোপন সূত্রে খবর পেয়ে মা ফিলিং স্টেশনের সামনে থেকে ৪০০ লিটার মদ জব্দ করে টহল দল। সেখান থেকে পাঁচজনকে  গ্রেফতার করে। তারা কোন মদ বিক্রির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে না। তাদের তথ্যমত রবিউল আলমের দোকানে অভিযান চালায়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রবিউলসহ আরো ছয়জন দৌড়ে পালাতে থাকে। র‌্যাব তাদের ধাওয়া করে আটক করে। এ সময় ড্রাম, কন্টেইনার ও বোতল ভর্তি প্রায় ২২০০ হাজার লিটার দেশী মদ, নগদ ৩৬ হাজার টাকা ও ৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- মশিউর রহমান, নাজিম উদ্দিন, সমির উদ্দিন, আলমগীর হোসেন, বাদশা মিয়া, রবিউল আলম, দুলাল বিশ্বাস, সুজিত্ ভৌমিক, শ্যামল বিশ্বাস, মোঃ জালাল ও শ্যামল অধিকারি। 
উদ্ধারকৃত মালামাল ও আসামিদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: