মাগুরানিউজ.কমঃ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মাগুরায় আজ বুধবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে এ আলোচনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রা) কালাচাঁদ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (স্বা) আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার রেজাউল করিমসহ অন্যান্যরা।
জেলার অন্যান্য উপজেলাতেও অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।


