মাগুরানিউজ.কমঃ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, বিশ্বের যে কোন দেশের শিশুদের চেয়ে আমাদের শিশুরা মেধায় মননে এগিয়ে রয়েছে।শিশুদের যোগ্যতা কাজে লাগিয়ে ভবিষ্যতের সুন্দর পৃথিবী গড়ার লক্ষে আমাদের সকলকে একত্রিত হয়ে এগিয়ে যেতে হবে। সবার ভালবাসা দিয়েই সকলে মিলে শিশুদের জন্য বাসযোগ্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে হবে। আর এ কারণে আজকের শিশুদের মানুষের মত মানুষ হয়ে হিসেবে গড়ে তুলতে হবে।
আজ শনিবার মাগুরা শহরের নতুনবাজারে ‘পাঠশালা শিশু বিদ্যালয়ের’ ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে এ উপলক্ষে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ সংগীত ও নৃত্য পরিবেশন করে।


