হাটে হাটে গরু-ছাগলের ‘বিউটি’ বাড়াতে ‘বিউটিশিয়ান’!

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

মাগুরার বেথুলিয়ার পশুর হাটে দূর থেকে একজন ব্যাপারীকে দেখা গেলো বেশ তৎপর। একটু পরপর গরুর গায়ে কি যেন মাখাচ্ছেন। কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে তো অবাক! গরুর গায়ে মাখানো হচ্ছে পাউডার। ব্যাপারী বলেন, পাউডার দিলে গরুর গরম কম লাগে। শুধু গায়ে পাউডার মাখিয়েই থেমে থাকেননি তিনি। সিং দুটো লাল কাপড়ে ঢেকে দিয়েছেন। স্বাস্থ্যবান গরুটি হয়ে উঠলো আরও আকর্ষনীয়।তার এক কথা- বিউটি বেশি হলে দামও বেশি।

বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, ব্যাপারীরা পশুকে দৃষ্টিনন্দন করতে সদা তৎপর। কেউ সাবান-পানি দিয়ে গরু, মহিষকে গোসল করাচ্ছেন। অনেকে রং চকচকে রাখতেও নিচ্ছেন নানা কৌশল। সবার টার্গেট একটিই- বেশি দামে সুন্দর একটি পশু ক্রেতাদের হাতে তুলে দেওয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: