জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের প্রাথমিক দল ঘোষণা

khulna1441913578 (1)মাগুরানিউজ.কম:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে জাতীয় ক্রিকেট লিগের সপ্তদশ আসর শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এ লক্ষ্যে ২০ জনের খুলনা বিভাগীয় দল ঘোষণা করেছে বিসিবি।

প্রতিযোগিতায় অংশ নিতে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর।

খুলনা বিভাগীয় দলের ২০ জনের মধ্যে চার ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না। ‘এ’ দলের হয়ে ভারত সফর করছেন তারা। এ চারজন বাদে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খুলনা বিভাগের প্রায় সব তারকা খেলোয়াড়কেই পাওয়া যাবে। বিসিবির তালিকা অনুযায়ী এই দলে সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজের মতো তারকা খেলোয়াড়রা থাকবেন।

প্রাথমিক ক্যাম্প শেষে প্রথম ম্যাচের জন্য ১৪ জনের তালিকা ঘোষণা করবে বিভাগীয় ক্রীড়া সংস্থা। আগামী ১৮ সেপ্টেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগ নিজেদের প্রথম ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হবে।

খুলনা বিভাগীয় দল : সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মো. মিথুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, শেখ রবিউল ইসলাম, অমিত মজুমদার, মুস্তাফিজুর রহমান, আবু বকর জীবন, মেহেদী হাসান, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আল আমিন হোসেন, রুবেল হোসেন, এনামুল ইসলাম, নাজমুস সাদাত, মেহেদী হাসান মিরাজ ও ডলার মাহমুদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: