মাগুরানিউজ.কম:
মিষ্টি ছাড়া কি আর আনন্দ পূর্নতা পায়! তাই মিষ্টি কেনা চাইই চাই।
আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এর পরপরই শহরের মিষ্টির দোকানগুলোতে প্রচণ্ড ভিড় লেগে যায়। নামি মিষ্টির দোকানে রীতিমত লাইন পড়ে যায় উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষার্থীদের।
অভিভাবকরা বলেন, কাঙ্খিত ফল অর্জন করেছে তাদের সন্তানেরা। তাই মিষ্টির দোকানগুলোতে ভিড়ও লেগেছে।


